সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | 175 বার পঠিত
আশুগঞ্জ থেকে ৮৭ কেজি গাঁজাসহ আশরাফুল (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ ৩ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক কারবারি আশরাফুল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে মাদক কারবারের সাথে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ৮৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Posted ৩:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah