নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 126 বার পঠিত
আশুঞ্জে বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাথে জাতীয় বিদ্যুৎ শ্রমিক নেতাদের মতবিনিময় সভা আজ ২৬ নভেম্বর মঙ্গলবার বিকালে আশুগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুঞ্জে বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হুমায়ন কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো.শাহাজাহান সিরাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, বিএনপি সমর্থতি জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.আবুল কালাম আজদ, সাধারণ সম্পাদক মো. আছাদুজ্জামান বাবুল, ব্রাহ্মণবাড়িয়া বিএনপি সমর্থিত বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের নেতা মো. মারুফুর রহমান মারুফ প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৬/১৭ বছর বিদ্যুৎখাতকে ফ্যাসিবাদের দোসরদের দ্বারা লুটপাট হয়েছে। ফ্যাসিবাদেও লুটপাট বন্ধ করে বিদ্যূূুৎখাতে সুশাসন প্রতিষ্ঠা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।যেকোন মুল্যে দেশনায়ক তাকে রহমানের নেতৃত্বে সাবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে আগামী নির্বাচনে ক্ষমতায় এনে দেশের সেবাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে।
এর আগে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীতে সিবিএর নির্বাচনের দাবিতে আশুগঞ্জ উপজেলা বিএনপি এবং জাতীয় বিদ্যুৎ শ্রমিক নেতাদের সাথে পাওয়ার স্টেশন কোম্পানীর প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
Posted ৩:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah