সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে মাদকবিরোধী অভিযানে ৩৮৪জন গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   125 বার পঠিত

ইতালিতে মাদকবিরোধী অভিযানে ৩৮৪জন গ্রেফতার

ইতালির পুলিশ মাদকবিরোধী অভিযানে ৩৮৪ জনকে গ্রেফতার করেছে। একই সাথে ১ দশমিক ৪ টন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

আজ ২০ ডিসেম্বর শনিবার এক বিবৃতিতে পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

১৯ ডিসেম্বর শুক্রবার ইতালির বিভিন্ন প্রদেশে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারের পাশাপাশি ৬৫৫ জনকে তদন্তের আওতায় আনা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩৫ কেজি কোকেইন। একই সাথে ৪০টির বেশি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।

অভিযানে মোট ৩১২টি তল্লাশি ও পরিদর্শন কার্যক্রমে তিনটি শহরের পাঁচটি ক্যানাবিস দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশ আরো জানায়, অভিযানের সময় ২৯৬ কেজি ক্যানাবিস বা গাঁজাজাতীয় পণ্য জব্দ করা হয়। প্রাথমিক পরীক্ষায় এগুলোকে অবৈধ মাদক হিসেবে শনাক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে ইতালি সরকার জননিরাপত্তা, আইনশৃঙ্খলা, অপরাধ দমনে বিশেষ নির্বাহী আদেশ জারি করে। যার মাধ্যমে তথাকথিত ‘লিগ্যাল ক্যানাবিস’ নিষিদ্ধ করা হয়। সূত্র: সিএনএন, রয়টার্স

Facebook Comments Box

Posted ৩:০১ অপরাহ্ণ | শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া