রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় স্কুলের ভবন ধসে ৫০জন নিহত

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   112 বার পঠিত

ইন্দোনেশিয়ায় স্কুলের ভবন ধসে ৫০জন নিহত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় একটি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসে মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো শতাধিক। এ ঘটনাটি ঘটেছে রবিবার সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে।

দুর্ঘটনার সময় স্কুলে উপস্থিত ছিল কয়েক শত কিশোর বয়সী ছাত্র। স্কুল ভবনটির উপরতলায় তখন চলছিল নির্মাণকাজ, নতুন একটি তলা যোগ করার চেষ্টা চলছিল। কিন্তু ভিত্তি বা ফাউন্ডেশন ছিল না উপরের তলা তোলার উপযোগী। ফলে ছাদ ধসে পড়ে নিচের শ্রেণিকক্ষগুলো একেবারে চাপা পড়ে যায় ধ্বংসস্তূপে।

ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধার সংস্থা ‘বাসারনাস’ জানায়, এ পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরো ১০৪ জনকে। এখনো নিখোঁজ রয়েছেন ১৮ জন। উদ্ধার কাজ এখনও চলছে।

সংস্থাটির অপারেশন পরিচালক ইউধি ব্রামান্তিও জানান, ধসে যাওয়া ভবনের ৬০ শতাংশ ধ্বংসস্তূপ ইতিমধ্যেই সরানো হয়েছে। তবে ধ্বংসের শিকার হয়েছে স্কুলটির পাশের একটি ভবনও। ফলে পুরো এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিখোঁজদের অধিকাংশই ওই সংলগ্ন ভবনের বাসিন্দা বলে ধারণা।

একই তথ্য দিয়েছেন আরেক উদ্ধারকারী সংস্থা বিএনপিবি’র তথ্য ও যোগাযোগ প্রধান আবদুল মুহারি। আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনও হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জন।

স্কুলটির কয়েকজন শিক্ষক জানান, সম্প্রতি শ্রেণিকক্ষের সংখ্যা বাড়ানোর পরিকল্পনায় ছাদে নতুন তলা তোলার কাজ শুরু হয়। কিন্তু নির্মাণের আগে স্কুল ভবনের কাঠামোগত নিরাপত্তা বা ফাউন্ডেশন যাচাই করা হয়নি। ফলে ছাদে অতিরিক্ত চাপ পড়ে ভবন ধসে পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, স্কুলভবনের মতো স্পর্শকাতর স্থাপনায় এ ধরনের গাফিলতি মারাত্মক বিপদের কারণ হতে পারে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

Posted ৬:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া