নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 107 বার পঠিত
আখাউড়ায় ৯’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাছির উল্লাহ ভূইয়া (৫৬) নামের এক আওয়ালীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় আখাউড়া-কসবা সড়কের মোগড়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নাছির উল্লাহ ভূইয়া মনিয়ন্দ ইউনিয়নের মিনারকুট গ্রামের মৃত হাসমত আলী ভূইয়ার ছেলে। তিনি ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোগড়া উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা সড়ক থেকে নাছির উল্লাহ ভূইয়া আটক করে। এসময় তার কাছ থেকে মাদকব্রব্য ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্ধ করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন বলেন, গ্রেফতারকৃত নাছির উল্লাহ ভূইয়ার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Posted ৫:২০ অপরাহ্ণ | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah