রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   106 বার পঠিত

ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিজয়নগরে ৫ হাজার ৮শত পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা বেগম (৩৯) ও আলাউদ্দিন মিয়া (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল ১২ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোজিনা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চর-ইসলামপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের কন্যা ও আলাউদ্দিন একই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

১৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে র‌্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, গোপন সংবাদেও ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার শিমরাইলকান্দি থেকে তাদেরকে গ্রেফতার করে। পরে তাদেরকে তল্লাশী করে ৫ হাজার ৮শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া