সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ১৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 69 বার পঠিত
রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও সার্বক্ষণিক চিকিৎসাসেবা প্রদান করবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও সব বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকবে।
হাসপাতাল সূত্র জানায়, ঈদের সময় সড়ক দুর্ঘটনা, হেড ইনজুরি, হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিউর, তীব্র শ্বাসকষ্ট, অপারেশন-পরবর্তী জটিলতা, সিজার-পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ, জরুরি ডায়ালাইসিসসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
সিসিইউ, আইসিইউ, এনআইসিইউ ও পিআইসিইউসহ সব আন্তঃবিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকবে। হৃদরোগ, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা এবং শিশুরোগ ও নবজাতক বিভাগের বহির্বিভাগও সচল থাকবে। জরুরি প্রয়োজনে হটলাইন নম্বর ১০৬৬৭ বা ০১৮৪১৪৮০০০০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ কুমার চক্রবর্তী বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
Posted ৫:৫০ অপরাহ্ণ | বুধবার, ১৮ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah