মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটি শেষে গাজীপুরে কর্মচাঞ্চল্য ফিরেছে, কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকেরা

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ০৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   44 বার পঠিত

ঈদের ছুটি শেষে গাজীপুরে কর্মচাঞ্চল্য ফিরেছে, কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকেরা

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে দেশের অন্যতম বৃহত্তম শিল্পাঞ্চল গাজীপুরে আবারও পূর্ণোদ্যমে কর্মতৎপরতা শুরু হয়েছে।

শনিবার সকাল থেকে জেলার অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম পুরোদমে চলছে। গ্রামের বাড়িতে ঈদ উদযাপন শেষে শ্রমিকেরা নির্ধারিত সময়েই কর্মস্থলে ফিরে এসে কাজে যোগ দিয়েছেন।

শিল্প পুলিশ ও কারখানা সূত্র জানায়, গাজীপুরে মোট ২ হাজার ৭৫৩টি কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে প্রায় ২ হাজার ১০০টি তৈরি পোশাক কারখানা। এসব প্রতিষ্ঠানে প্রায় ২২ লাখ শ্রমিক কাজ করেন। ঈদের ছুটিতে অধিকাংশ শ্রমিক গ্রামে গেলেও ছুটি শেষে তারা সময়মতো কর্মস্থলে ফিরেছেন।

সকালে বিভিন্ন কারখানা এলাকা ঘুরে দেখা গেছে, প্রবেশপথে শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎপাদন লাইনে কাজ শুরু হয়েছে স্বাভাবিক গতিতে। কোথাও উল্লেখযোগ্য অনুপস্থিতি দেখা যায়নি।

কয়েকজন শ্রমিক বলেন, পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের পর আবার কাজে ফিরতে পেরে তারা খুশি।

একটি রপ্তানিমুখী পোশাক কারখানার ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ১০ দিনের ছুটি শেষে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। উৎপাদন পুরোদমে শুরু হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চলের উপপরিদর্শক জাকির হোসেন বলেন, ঈদের ছুটি শেষে শ্রমিকরা সময়মতো ফিরে এসেছেন। কারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে।

কারখানা মালিক ও কর্তৃপক্ষ আশা করছেন, শ্রমিকদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির ফলে উৎপাদন দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে এবং দেশের রপ্তানি খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

Facebook Comments Box

Posted ৪:৩২ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া