নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 110 বার পঠিত
কসবা উপজেলার সালদানদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। ৬০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুলতানপুর ব্যাটালিয়নের সালদানদী বিওপির জোয়ানরা এ অভিযান চালিয়েছে। ৫ জানুয়ারি রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন- ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার কলমছড়া থানার গৌরাঙ্গলা গ্রামের রাজু আহমেদ (২৬) ও একই এলাকার সোহাগ হাসান (২৫)। তারা শনিবার রাতে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।
৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ এম জাবের বিন জব্বার জানান, আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারত থেকে বাংলাদেশে পণ্য পাচার করতে সহায়তা করার জন্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ও পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশে আসায় মামলা দিয়ে তাদের কসবা থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ৮:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah