শুক্রবার ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ১৪৮ বোতল মাদক উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ১৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   125 বার পঠিত

কসবায় ১৪৮ বোতল মাদক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা প্রশাসনের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। ১৫ জুলাই সোমবার রাত ১১টায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত বিশেষ অভিযানে কসবা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাদক ব্যবসায়ী জামাল মিয়া (৪২) এর বাড়ি থেকে ১৪৮ বোতল ‘ইস্কাফ’ নামক তরল মাদক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

কসবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ ১৬ জুলাই বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল ইসলাম বলেন। মাদকমুক্ত কসবা গড়ার লক্ষ্যেই আমাদের এই অভিযান। আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের প্রতিটি স্তরের সহযোগিতা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। কোনো অপরাধীই ছাড় পাবে না।

Facebook Comments Box

Posted ৯:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া