নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 122 বার পঠিত
রাস্তার পাশ থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আজ ২২ এপ্রিল মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা (নাখাউড়া) রাস্তার পাশ থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা (নাখাউড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কালতা (নাখাউড়া) এলাকায় ফজলু প্রকাশ হজলু মিয়ার বাড়ির বাউন্ডারি ওয়াল সংলগ্ন কাঁচা রাস্তার ওপর থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. গিয়াস উদ্দিন নামে এক মাদক কারবারি পালিয়ে যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
Posted ১০:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah