জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 169 বার পঠিত
গাজীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ ডিসেম্বর শুক্রবার বেলা ২টায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. সালাহউদ্দিন আইউবী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ, জামায়াতে ইসলামী গাজীপুর জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মো. জাহাঙ্গীর আলম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নায়েবে আমির মাওলানা সেফাউল হক।
এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলার সভাপতি ইয়াসিন আরাফাত, গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল ইসলাম, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সভাপতি মু. ইকবাল কবির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলার আমির মাওলানা ফরহাদ মোল্লা।
অনুষ্ঠানে কাপাসিয়ার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও যুবসমাজ অংশগ্রহণ করেন।
আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে নৈতিক ও আদর্শিক উন্নয়নের পথে উদ্বুদ্ধ করতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
Posted ৪:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah