মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে

কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   160 বার পঠিত

কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন বার্ষিক কর্মসম্পাদন চূক্তির (এপিএ) এর এবং শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের (জিওবি) আওতায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিজেশ্বর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিজয়নগর উপজেলার সাতবর্গ ইউনিয়নের সাতবর্গ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার পৃথক উঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠান সমূহে জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান। প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান, ডেঙ্গু, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম, ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী- শিশুর সচেতনতা, জেণ্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ, ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উন্মুক্ত আলোচনা করেন।

অনুষ্ঠান সমূহে বিজেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা রাণী রায়, সহকারী শিক্ষক হাসনা বেগম , সহকারী শিক্ষাক ঝুনু রানী বণিক, সহকারী শিক্ষক মোছাঃ ফারজানা আক্তার, সহকারী শিক্ষক আফরোজা আঞ্জুম, সহকারী শিক্ষক খাদিজা আক্তার তুলি এবং সাতবর্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, সহকারি শিক্ষক ফুল রানী আশ্চর্য, জমি দাতা উদয় রায়, এসএমসি সদস্য আঞ্জুমান আরা বেগম সহ প্রায় পাঁচ শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া