আরিফুর রহমান আরিফ | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 73 বার পঠিত
ক্যারিবিয়ান সাগরে একটি নৌকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ওই অঞ্চলে বিভিন্ন জাহাজ ও নৌযানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এসব অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ১৩৩ জন নিহত হয়েছেন।
লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান তদারকিকারী মার্কিন দক্ষিণ কমান্ড (United States Southern Command), সংক্ষেপে সাউথকম, এক বিবৃতিতে জানায়—শুক্রবার মার্কিন বাহিনী ‘একটি প্রাণঘাতী গতিশীল হামলা’ পরিচালনা করেছে। এতে তিনজন নিহত হন।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, মাদক পাচারের সন্দেহে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করেই এসব অভিযান পরিচালিত হচ্ছে।
তবে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা এ ধরনের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, অভিযুক্ত ব্যক্তিরা মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ত হলেও বিচারিক প্রক্রিয়া ছাড়া প্রাণঘাতী হামলা চালানো আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা বিচারবহির্ভূত হত্যার শামিল হতে পারে।
পর্যবেক্ষক সংস্থা ও বিভিন্ন গণমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্র সম্প্রতি পূর্ব প্রশান্ত মহাসাগরীয় ও ক্যারিবীয় সাগরে অন্তত ৪০টি নৌযানের বিরুদ্ধে প্রায় ৩৮টি হামলা চালিয়েছে।
Posted ৪:৪৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah