দুলাল মিয়া | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 169 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজ ১৩ জানুয়ারি সোমবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান মেহমান ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত ও বিএনপি–জমিয়ত জোট (ব্রাহ্মণবাড়িয়া–২) এর মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব।
এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Posted ১:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah