সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপির দোয়া

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   102 বার পঠিত

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপির দোয়া

প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দোয়া মাহফিল আয়োজন করেছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলর সুলতানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহীন, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারন সম্পাদক ডা. জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে দোয়া বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা মোহাম্মদ মনির হোসেন।

Facebook Comments Box

Posted ৪:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া