সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   162 বার পঠিত

খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সাত দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ জানুয়ারি সোমবার বিকালে পৌর এলাকার জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব বলেন, খালেদা জিয়ার জানাযায় হওয়া জনসমুদ্র প্রমাণ করে, তিনি শুধু বিএনপির নন-এ দেশের ১৮ কোটি মানুষের নেত্রী ছিলেন। তিনি এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকার কারণেই বিএনপি গণমানুষের দলে পরিণত হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, এ বি এম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, মাইনুল হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন, প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি নজীর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

দোয়া পরিচালনা করেন জেলার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি মাওলানা মারুফ কাসেমী।

Facebook Comments Box

Posted ৩:৫৪ অপরাহ্ণ | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া