সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামরাইল ইউনিয়ন বিএনপি উদ্যোগে

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা ও দোয়া

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   147 বার পঠিত

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা ও দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ ডিসেম্বর শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়ন বিএনপি উদ্যোগে ইউনিয়নের মোহাম্মদপুর ঈদগাহ মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি অলি মিয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু. এবিএম মোমিনুল হক, জসীম উদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, মো. মনির হোসেন, মাইনুল হোসেন চপল, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ আরও অনেকে।

এর আগে ইউনিয়ন বিএনপির বিভিন্ন অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে উপস্থিত হন।

আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা আল আমিন।

Facebook Comments Box

Posted ২:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া