শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   119 বার পঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া–৩ (সদর–বিজয়নগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ জারু মিয়ার সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৈমুর ও সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, যুবদল বিষয়ক সম্পাদক নিয়ামুল হক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এইচ. এম. আবুল বাসার, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া প্রমুখ।

এছাড়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, এবিএম মোমিনুল হক, জসীম উদ্দিন রিপন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, মাইনুল হোসেন চপল, বিএনপির সাংগঠনিক সম্পাদক তানিম শাহেদ রিপন, প্রচার সম্পাদক মো. মাহিন, জেলা বিএনপির সদস্য ডা. শারমিন সুলতানা টুনটুন, ওমর ফারুকসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন ওলামা দলের মাওলানা ফাইজুল ইসলাম সামাদী।

Facebook Comments Box

Posted ১:০০ অপরাহ্ণ | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া