সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাফত মজলিস জেলা শাখার প্রতিনিধি দলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   125 বার পঠিত

খেলাফত মজলিস জেলা শাখার প্রতিনিধি দলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড, শান্তি-শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিতের দাবিতে আজ ১০ ডিসেম্বর বুধবার দুপুরে খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হাফেজ এমদাদ উল্লাহ সিরাজী-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নবাগত জেলা প্রশাসক মহোদয় ও নবাগত পুলিশ সুপার মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সামগ্রিক সামাজিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

প্রতিনিধি দলের আলোচনার মূল বিষয়সমূহ,সৌজন্য সাক্ষাতে প্রতিনিধি দল আসন্ন নির্বাচনে-সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত,নির্বাচনী সহিংসতা, হয়রানি ও বিভ্রান্তিমূলক পরিস্থিতি রোধ,সংখ্যালঘু ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত,ভোটারদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত, প্রশাসনের সঙ্গে দলগুলোর নিয়মিত যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তা,ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতা কামনা করেন।জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বদা সক্রিয় থাকবে বলে আশ্বস্ত করেন।

উপস্থিত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক মুফতি গোলাম রাব্বানী, মৌওলানা আকবর হোসাইন, হাফেজ আল আমিন, বিজয়নগর উপজেলা সভাপতি ইশা খান সোহেল, সাধারণ সম্পাদক মোঃ শাহিন সরকার, ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার সভাপতি বশির আহমেদ ভূঁইয়া, সদর উপজেলা দক্ষিণ, শাখার সভাপতি, সাবেক কাউন্সিলর মুফতি, মাকবুল, হুসাইন, কসবা–আখাউড়া, আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, আবুল কাশেম তালুকদার, সরাইল–আশুগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবুল, ফাতাহ মোঃ মাসুক, শরীফ আহমেদ সরকার,হাফেজ আবু শামা, মাওলানা শহীদ ফিরোজ,মোঃ শাহীন,মাওলানা জিল্লুর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে সভাপতি হাফেজ এমদাদ উল্লাহ সিরাজী বলেন “খেলাফত মজলিস বিশ্বাস করে-সুস্থ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন দেশের গণতন্ত্রকে শক্তিশালী করে। আমরা চাই ব্রাহ্মণবাড়িয়ায় যেন প্রতিটি ভোটার নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা রাখলে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব।

”ধন্যবাদ ও আশাবাদ সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও সামাজিক নিরাপত্তা, জনস্বার্থ, শিক্ষা, ধর্মীয় সম্প্রীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ৫:০৬ অপরাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া