জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 205 বার পঠিত
গাজীপুরের টঙ্গী টিএন্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহিবুল্লাহ মাদানীকে পঞ্চগড়ের সদর থানার হেলিপ্যাড বাজার এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে আব্দুল্লাহ।
পঞ্চগড় সদর থানা পুলিশ আজ ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে তাকে একটি গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে বাঁধা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।
মাওলানা মহিবুল্লাহ ২২ অক্টোবর বুধবার ফজর নামাজের পর হাটাহাটি করতে গিয়ে অপহরণের শিকার হন। খোঁজ না পেয়ে তার পরিবারের সদস্যরা বুধবার রাতে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানান, মাওলানা মহিবুল্লাহ জুমার খুতবায় হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন ও হিন্দু ছেলেদের মাধ্যমে মুসলিম মেয়েদের প্রতারণার মাধ্যমে সামাজিক অবক্ষয় ঘটানোর বিষয় নিয়ে সচেতনতামূলক বয়ান দিতেন। এরপর থেকেই তাকে হুমকি দেওয়া হয় এবং বেশ কয়েকটি উড়ো চিঠি পাঠানো হয়।
এ ঘটনায় পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, মাওলানা মুহিবুল্লাহ মাদানীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
Posted ৩:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah