মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে গ্যাস সিলিন্ডারে অনিয়ম: ৩ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   138 বার পঠিত

গাজীপুরে গ্যাস সিলিন্ডারে অনিয়ম: ৩ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

গাজীপুরে সিলিন্ডার গ্যাস বিক্রিতে নানা অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেনাবাহিনীর তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে এসব অনিয়মের সত্যতা পাওয়া যায়।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক ও জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার বিলাশপুর ও দেশিপাড়া এবং কালীগঞ্জ উপজেলার নাগরীর ভুরুলিয়া এলাকায় অবৈধভাবে সিলিন্ডার গ্যাস মজুতের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় গ্যাস ব্যবসায়ীদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়।

অভিযানে ‘জননী এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘খাজা গরিবে নেওয়াজ বিতান’ নামের আরেকটি প্রতিষ্ঠানে বিভিন্ন কোম্পানির সিলিন্ডার গ্যাস সরবরাহে নিয়মবহির্ভূত কার্যক্রমের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

সব মিলিয়ে পৃথক তিনটি মামলায় মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক বলেন, মজুতদার ও অনিয়মকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৪:৫৭ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া