শুক্রবার ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে চার মাদক কারবারি আটক

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   193 বার পঠিত

গাজীপুরে চার মাদক কারবারি আটক

গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আজ ৮ জুলাই মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে গতকাল সোমবার বিকেলে ও সন্ধ্যায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাশের মুনসেফপুর এলাকায় ও কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামে এসব অভিযান পরিচালিত হয়।

আটককৃত ব্যক্তিরা হলো: কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে মো. ইসমাইল চিশতী (৬০), একই গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে পারভেজ মিয়া (৩০), উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. আমজাদ হোসেন (২৭) এবং নরসিংদীর শিবপুর উপজেলার পূর্ব মুন্সিবাজার গ্রামের আবু সাইদের ছেলে হারুন অর রশিদ (৪৫)।

ওসি আলাউদ্দিন জানান, সোমবার বিকেলে প্রথম অভিযানে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মুনসেফপুর এলাকার কে.টি.এল গ্যারেজের সামনে থেকে হারুন অর রশিদকে আটক করে পুলিশ। তল্লাশিতে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে দ্বিতীয় অভিযানে, একইদিন সন্ধ্যায় মূলগাঁও গ্রামের ইসমাইল, পারভেজ ও আমজাদকে আটক করা হয়। এ সময় ইসমাইলের বসতবাড়ির পশ্চিম পাশের ঘরের বারান্দা থেকে আরো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক চারজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা (নম্বর- ৫ ও ৬) দায়ের করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া