মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   158 বার পঠিত

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঝুট ব্যবসায় শ্রমিক সরবরাহকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দেশীয় অস্ত্রের মহড়া ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় নেসলে কারখানার সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— আবির, ফারুক, মিরাজ, মনির হোসেন ও রনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজেন্দ্রপুরে অবস্থিত নেসলে কারখানার বিভিন্ন ব্যবসা দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির একটি গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি ওই ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির আরেকটি গ্রুপের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষের বৈধ অনুমতি নিয়ে দীর্ঘদিন ধরে তিনি কারখানার ঝুট ব্যবসা পরিচালনা করে আসছেন। সকালে কারখানা থেকে মালামাল বের করার জন্য শ্রমিক নিয়ে প্রধান ফটকে গেলে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া এবং শ্রীপুর উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা সজিব খানের নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে চারজন শ্রমিক গুরুতর আহত হন।

তবে অভিযুক্ত ইউনুস আলী নছ মিয়াকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) জাফর আলী খান বলেন, দুই পক্ষের উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া