মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি দুর্ঘটনা, আহত ৫ এসএসসি পরীক্ষার্থীসহ ৬

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   116 বার পঠিত

গাজীপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি দুর্ঘটনা, আহত ৫ এসএসসি পরীক্ষার্থীসহ ৬

গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে পাঁচ পরীক্ষার্থীসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সিএনজি চালকও রয়েছেন। দুর্ঘটনার পর ট্রাক ও সিএনজি জব্দ করে চালকসহ থানায় নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন— দক্ষিণ ধনুয়া গ্রামের জাহিদ হাসান (১৬), আবির (১৬), সজীব (১৬), আহাদ (১৬) ও পাপ্পু (১৬)। তারা সবাই তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

জানা গেছে, সকালে তারা একটি সিএনজিযোগে শ্রীপুর পৌরসভার আলহাজ ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে তারা আহত হন।

আহত পরীক্ষার্থী জাহিদ হাসানের বাবা মজনু মিয়া জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক আহাদ, সজীব ও পাপ্পুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। জাহিদ ও আবিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলে তারা আহত অবস্থাতেই পরীক্ষায় অংশ নেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আবুল কালাম আজাদ বলেন, দুপুর ১২টার কিছু আগে দুই আহত পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষায় অংশ নেয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক ও সিএনজি জব্দ করে চালকসহ থানায় নেওয়া হয়েছে। সিএনজি চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঁইয়া বলেন, আহত পাঁচ শিক্ষার্থীর মধ্যে দু’জন পরীক্ষায় অংশ নিয়েছে, আর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৬:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া