জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | 90 বার পঠিত
গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পূবাইল রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পূবাইলের মৃধা বাড়ি এলাকার সজিব এবং সাতালি পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে বাপ্পি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে করে রেললাইন অতিক্রম করার সময় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সজিব ও বাপ্পির মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনার পর নিহতদের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।
Posted ৫:৩১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah