মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পুলিশের অভিযানে উদ্ধার ৫৮ মোবাইল

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   89 বার পঠিত

গাজীপুরে পুলিশের অভিযানে উদ্ধার ৫৮ মোবাইল

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৫৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে যাচাই-বাছাই শেষে এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (১১ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় জিএমপির এলআইসি (LIC) শাখা প্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন উদ্ধার করে। অনুষ্ঠানে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

এ সময় উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) মো. জাহিদ হাসান ভূঞাসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, সম্প্রতি বিভিন্ন সময়ে হারানো বা চুরি হওয়া মোবাইল ফোনের বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এলআইসি শাখা প্রযুক্তিগত অনুসন্ধান ও বিশেষ তৎপরতা চালায়। পরে দেশের বিভিন্ন এলাকা থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের শনাক্ত করে তাদের কাছে ফোনগুলো ফিরিয়ে দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৫:০৬ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া