মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   80 বার পঠিত

গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

গাজীপুরের ভবানীপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল কুদ্দুস নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুরে ফকিরা গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ এলাকার বাসিন্দা। তিনি গাজীপুরের মির্জাপুর ইউনিয়নের বিশুইয়া কুড়িবাড়ি এলাকায় অবস্থিত এনএজেড পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবানীপুর বাজার অতিক্রম করার পর একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেটি ফকিরা গার্মেন্টসের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় আব্দুল কুদ্দুস প্রাইভেটকারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৪:১৬ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া