মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ভুয়া চিকিৎসকের বিনাশ্রম কারাদণ্ড

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   222 বার পঠিত

গাজীপুরে ভুয়া চিকিৎসকের বিনাশ্রম কারাদণ্ড

গাজীপুর সিটি করপোরেশনের চাবাগান এলাকায় দীর্ঘদিন ধরে ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে চাবাগান এলাকার ‘জীবন মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন, র‌্যাব-১ (পোড়াবাড়ি ক্যাম্প) এবং সিভিল সার্জন কার্যালয়ের একটি দল।

অভিযানকালে দেখা যায়, মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৩) কোনো বৈধ স্বীকৃতি ছাড়াই নিজেকে এমবিবিএস চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিলেন। অধিকতর তদন্তে তার বিরুদ্ধে অন্যের বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার ও ভুয়া ডিগ্রি প্রদর্শনের অকাট্য প্রমাণ পাওয়া যায়।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাসেম ফারহানের দায়ের করা প্রসিকিউশনের ভিত্তিতে ‘বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০’ অনুযায়ী অভিযুক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

মোবাইল কোর্ট পরিচালনার সময় গাজীপুর র‌্যাব-১-এর একটি দল এবং জিএমপির সদর থানার পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৫:৪৭ অপরাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া