জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 162 বার পঠিত
গাজীপুরের কাপাসিয়া বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) তামান্না তাসনীম এই অভিযান করেন।
অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, মূল্যতালিকা না প্রদর্শন, ফুটপাত দখল করে ব্যবসা, এবং অনুমোদনহীন খাদ্যসামগ্রী বিক্রির অভিযোগে মোট ৫ জন ব্যবসায়ীকে ৫টি মামলায় জরিমানা করা হয়। একজনকে ১,৫০০ টাকা এবং বাকি ৪ জনকে ১,০০০ টাকা করে সর্বমোট ৫,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও তামান্না তাসনীম বলেন, “রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে আমরা বাজার স্থিতিশীল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আগেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল, জনস্বার্থে তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, কাপাসিয়া থানা পুলিশ ও আনসার বাহিনী সহযোগিতা করেন।
Posted ৫:৩২ অপরাহ্ণ | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah