শুক্রবার ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   141 বার পঠিত

গাজীপুরে স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজ উদ্দিন মোল্লাকে (৪৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ১৩ জুলাই রবিবার গাজীপুর নারী ও শিশু আদালতের বিচারক এই রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা করেন। মামলার অন্যতম আসামি তাহাজ উদ্দিন।

১৩ জুলাই রবিবার এই মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। বিচারক আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামন বলেন, ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা তাহাজ উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ৫:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া