মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ০৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   72 বার পঠিত

গাজীপুরে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম।

মারা যাওয়া শিশুরা হলো গাজীপুরের বাসন চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে রাইয়ান (৯ মাস) এবং শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ছেলে সিফাত (৫ মাস)।

হাসপাতাল পরিচালক জানান, রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়। হামে আক্রান্ত শিশুদের জন্য ইতোমধ্যে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে হাসপাতালের ধারণক্ষমতার তুলনায় রোগীর সংখ্যা প্রায় তিনগুণ বেড়ে যাওয়ায় বারান্দাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দিতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২১ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ১৬ জন। বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৭ জন।

এদিকে রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত জায়গা ও এনআইসিইউ সুবিধা নেই। এছাড়া বারান্দায় চিকিৎসা দেওয়ায় সংক্রমণের ঝুঁকিও বাড়ছে।

Facebook Comments Box

Posted ১২:০২ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া