মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক ইশরাক আহমদ সিদ্দিকীর দায়িত্ব গ্রহণ

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   78 বার পঠিত

গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক ইশরাক আহমদ সিদ্দিকীর দায়িত্ব গ্রহণ

গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বুধবার (১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম তাকে ফুল দিয়ে বরণ করেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণের সময় প্রশাসক ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, “প্রশাসনের স্থবিরতা কাটিয়ে দ্রুত রাস্তা-ঘাট উন্নয়নসহ জেলার সমস্যা সমাধানে কাজ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব কাজকে প্রাধান্য দেবেন, সেগুলো বাস্তবায়নে আমি ভূমিকা রাখব। দূর্নীতি নির্মূল ও স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।”

প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ছিলেন। তার বাবা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সরকারের মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Facebook Comments Box

Posted ৫:২৩ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া