মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ইশরাক আহমদ সিদ্দিকী

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   285 বার পঠিত

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ইশরাক আহমদ সিদ্দিকী

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। রাষ্ট্রপতির আদেশে তার এই নিয়োগের খবরে জেলার রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে তিনি জেলা পরিষদে প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ইশরাক আহমদ সিদ্দিকী। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে তিনি সংগঠনকে শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

তার পারিবারিক রাজনৈতিক পটভূমিও সমৃদ্ধ। তার বাবা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী অতীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পারিবারিক এই ঐতিহ্যের ধারাবাহিকতায় ইশরাক আহমদ সিদ্দিকীও জনসম্পৃক্ত রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসী জানান, একজন সক্রিয় রাজনৈতিক নেতাকে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার বিষয়টি বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি করেছে। তবে তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের অভিজ্ঞতা প্রশাসনিক কাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা মনে করছেন।

দায়িত্ব গ্রহণের পর জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে কাজ করবেন তিনি—এমনটাই আশা সংশ্লিষ্টদের। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ সড়ক সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম জোরদারে গুরুত্ব দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের প্রত্যাশা—স্বচ্ছতা ও সুশাসনের মাধ্যমে তিনি জেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

Facebook Comments Box

Posted ৬:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া