রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ১২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   129 বার পঠিত

গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ১১ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চান্দুরা এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, মঙ্গলবার রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে তাদেরকে অবহিত করেন। স্থানীয়দের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে টাকার ভোল্টের কোনো ধরনের ক্ষতি হয়নি।

মো. কলিম উদ্দিন আরো জানান, এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়। এ বিষয়ে থানা লিখিতভাবে অভিযোগ করা হবে বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা।

Facebook Comments Box

Posted ৪:৫৭ অপরাহ্ণ | বুধবার, ১২ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া