রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক ফারুকের মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   98 বার পঠিত

ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক ফারুকের মৃত্যু

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ফারুক মিয়া (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ ২ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৭নং তালশহর পূর্ব ইউনিয়নের সোনাসার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে সোনাসার গ্রামের জুনাইদ মিয়ার ছয়তলা নির্মাণাধীন ভবনে সেন্টারিংয়ের কাজ করছিলেন ফারুক মিয়া। এসময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঘাটুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভৈরবে তার মৃত্যু হয়।

ভবনের কন্ট্রাক্টর সাত্তার মিয়া জানান, ফারুক দীর্ঘদিন ধরে আমার সাইটে কাজ করছিল। আজ সকালে কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যায়। ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৩:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া