শুক্রবার ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইকালে যুবক গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   127 বার পঠিত

ছিনতাইকালে যুবক গ্রেফতার

আখাউড়ায় ছিনতাইকালে রাকিবুল ইসলাম রাকিব (২০) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। ১২ জুলাই শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে একটি ছুরি ও ছিনতাই করা নগদ তিনশ টাকাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া রাকিবুল ইসলাম রাকিব ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়াইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শান্তিনগরের নাজমুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, মসজিদপাড়া এলাকায় রেলক্রসিংয়ে উপর দাঁড়িয়ে ছিনতাইকালে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। সে একজন চিহ্নিত ছিনতাইকারি। ঘটনার সময় তার সহযোগিরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৬:১৩ অপরাহ্ণ | শনিবার, ১২ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া