অনলাইন ডেস্ক | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | 80 বার পঠিত
জামায়াতে ইসলামী শুক্রবার (৬ মার্চ) রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে মিছিল বের করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ মার্চ) সৈয়দা রিজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পর জামায়াত তার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিল। একদিন পরই এই বিক্ষোভের আয়োজন করা হলো।
Posted ৯:২৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah