সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জোরপূর্বক উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   125 বার পঠিত

জোরপূর্বক উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটের চুক্তিনামা অনুযায়ী বৈধ দোকানঘর ‘জোরপূর্বক’ উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওষুধ ব্যবসায়ীরা। ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের ওষুধ ব্যবসায়ীদের আয়োজিত উক্ত মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতাকর্মীসহ জেলার সব ওষুধ ব্যবসায়ীরা অংশ নেন। আজ ১৭ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার প্রেসক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং মহিলা কলেজ মার্কেটের ব্যবসায়ী নূর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী খোকন খান, ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সিনিয়র সহসভাপতি মো. সানাউল হক ভূঁইয়া ও সহসভাপতি এইচ এম মুরাদ প্রমুখ।

মানববন্ধন শেষে ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল বের করে হাসপাতাল সড়কসহ বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করেন।

বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটের দোকানগুলো বৈধ। ১৯৮৪ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দোকানগুলোর বিষয়ে প্রত্যেক ভাড়াটিয়ার পৃথক পৃথক চুক্তি হয়। প্রত্যেক দোকানের বিপরীতে তৎকালীন সময়ে ২৮ হাজার টাকায় চুক্তি হয়। আমরা দীর্ঘ প্রায় ৪২ বছর ধরে এখানে ওষুধের ব্যবসা করে আসছি। এই ব্যবসার মাধ্যমেই আমাদের সন্তানদের পড়াশোনা ও পরিবারের ভরণপোষণ চলে। আমরা নিয়মিত দোকানে ভাড়া পরিশােধ করে আসছি। কিন্তু গত দুই মাস ধরে কলেজ কর্তৃপক্ষ আমাদের ভাড়া নেওয়া বন্ধ করে দেয়। আমরা তখন বিষয়টি বুঝতে পারিনি। কারণ কলেজ কর্তৃপক্ষ প্রায় দুই মাস পরপর দোকানের ভাড়া নেয়। কিন্তু এবার ভাড়া বন্ধ করে দিয়ে হঠাৎ দোকান উচ্ছেদ হতে বলেছে। আমাদের চুক্তি অনুযায়ী অন্তত ছয় মাস আগে আমাদের নোটিশ দিতে হবে। কিন্তু তারা সেটি না করেই আমাদের হঠাৎ উচ্ছেদের কথা বলছে। কলেজ কর্তৃপক্ষ বিনা নোটিশে বৈধ দোকানঘর উচ্ছেদ করে সাধারণ ব্যবসায়ীদের জীবিকার পথ বন্ধ করেছে। যা অমানবিক ও অবৈধ।

বক্তারা অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানান। অন্যথায় জেলার সব ওষুধ ব্যবসায়ী তাদের ফামের্সি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটের ভাড়াটিয়ারা কলেজের অধ্যক্ষকে বিবাদী করে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছেন।

Facebook Comments Box

Posted ১২:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া