মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   138 বার পঠিত

টঙ্গীতে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে পৃথক ঘটনায় এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নেত্রকোনা সদর উপজেলার দেওপুর গ্রামের রিংকু মিয়ার মেয়ে লিমা আক্তার (১৯) এবং চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজার গ্রামের আবু তাহেরের ছেলে আলমগীর হোসেন (৪৭)।

পুলিশ জানায়, লিমা আক্তার টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তার বাবা কর্মস্থল থেকে বাসায় ফিরে মেয়ের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে ভেতরে থাকা লিমার দুই বছর বয়সী ভাই দরজা খুলে দেয়। পরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় লিমার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে বেলা একটার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের ছেলে মিলন (১৫) জানায়, বাইরে থেকে বাসায় এসে সে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। পরে জানালার ফাঁক দিয়ে নিজের বাবাকে গামছা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করে।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ফাঁসিতে ঝুলে একজনের মৃত্যু হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা— তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

Posted ৬:০২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া