জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | বুধবার, ০২ জুলাই ২০২৫ | প্রিন্ট | 111 বার পঠিত
গাজীপুরের টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আমতলী কেরানীর টেক এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি মোটর সাইকেলসহ মো. রাকিব হাসান (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ। আজ ২ জুলাই বুধবার ভোর রাতে এ অভিযান পরিচালিত হয়। আটককৃত রাকিব হাসান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আরজি কালিকাপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার মহাখালী সাততলা সংক্রামক ব্যাধি হাসপাতালের কোয়ার্টারে বসবাস করতেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আমতলী হিমারদিঘী বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে সন্দেহ ভাজন হিসেবে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, যথেষ্ট ঝুঁকি সত্ত্বেও আমাদের পুলিশ সদস্যরা অস্ত্রধারী এই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৪:৩৪ অপরাহ্ণ | বুধবার, ০২ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah