জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 287 বার পঠিত
গাজীপুরের টঙ্গীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানের মালিককে মোট সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে টঙ্গীর বিসিক শিল্প এলাকা ও জামাই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিসিক এলাকার শাপলা ফুডস লিমিটেডকে ৩ লাখ টাকা এবং জামাই বাজার এলাকার সারা তানভির ফুডসের মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইন সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় এ অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবায়ের। এ সময় র্যাব-১ উত্তরার কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম, স্কোয়াড কমান্ডার ইফতেখারসহ র্যাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবায়ের বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
Posted ৫:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah