মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে আর্থিক অনুদান ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   80 বার পঠিত

টাঙ্গাইলে আর্থিক অনুদান ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে আর্থিক অনুদান ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। ১২ এপ্রিল রবিবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলার সার্বিক উন্নয়নে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অনুদান ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান আরও উন্নত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল নাহার স্বপ্না। তিনি সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

এ সময় জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে আর্থিক অনুদান এবং উন্নয়নমূলক প্রকল্পের চেক হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

Posted ৯:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া