অনলাইন ডেস্ক | শনিবার, ০৭ মার্চ ২০২৬ | প্রিন্ট | 138 বার পঠিত
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, যারা নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করবেন না, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
৭ মার্চ শনিবার সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি হাসপাতালের হাজিরা খাতা ও ডিউটি রোস্টার সরেজমিনে পরীক্ষা করেন। রোস্টার অনুযায়ী কর্মরত ১৬ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৮ জনই উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী জরুরি বিভাগ, প্যাথলজি ল্যাব ও বহির্বিভাগ ঘুরে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধের মজুত এবং রোগীর সেবার মান যাচাই করেন। লাইনে দাঁড়িয়ে রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাও শোনেন।
তিনি আরও জানান, দেশের প্রতিটি উপজেলায় রেবিক্স টিকা পৌঁছে দেওয়া হচ্ছে এবং আর টিকার সংকট হবে না।
পরিদর্শনে উপস্থিত ছিলেন আহমেদ”,”পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা”], ডা. কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম -মামুন”,”আবাসিক মেডিকেল অফিসার”], আলম মোল্লা এবং কুতুবুল আলম।
Posted ৮:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah