সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 235 বার পঠিত
দেশের স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে বিএনপি সঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ৮ নভেম্বর শনিবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া প্রাঙ্গণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে জেলা বিএনপি ও ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা আজ নানামুখী সংকটে পড়েছে। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সবার জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ড্যাব ও বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ড্যাবের সভাপতি ডা. মকবুল হোসেন। এটি যৌথভাবে সঞ্চালনা করেন ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. হিমেল খান।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক পৌর মেয়র আলহাজ হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ভিপি জহিরুল হক খোকন, সহসভাপতি অ্যাড. মো. শফিকুল ইসলাম, অ্যাড. আনিসুর রহমান মঞ্জু, এবিএম মোমিনুল হক, ডা. মো. মেজবাহ উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পি বি রায় সুপ্রিয়, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. তরিকুল ইসলাম খান রুমা।
আরো উপস্থিত ছিলেন- ড্যাবের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা. নাজমুল হুদা বিপ্লব, সমাজকল্যাণ সম্পাদক ডা. জুনাইদুর রহমান লিখন, জেলা বিএনপির সদস্য ডা. শারমিন সুলতানা, ড্যাবের সহ-সভাপতি ডা. শহিদুল হক, ডা. রহিমা খাতুন শেফালী, সাবেক সিভিল সার্জন ডা. এ এস এম মুসা খান, ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক (১) ডা. মো. আক্তার হোসাইন প্রমুখ।
Posted ১২:৫৭ অপরাহ্ণ | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah