নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ মার্চ ২০২৬ | প্রিন্ট | 66 বার পঠিত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবেদ (১৯) নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তার বাবার নাম মতিন। আহত মো. সামির (২৪)–এর বাড়িও নারায়ণগঞ্জ জেলায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন জানান, দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয় এবং সামির গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা নিহতের মরদেহ ও আহতকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ পাঠান।
Posted ৫:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah