সঞ্জীব ভট্টাচার্য্য : | সোমবার, ১৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | 109 বার পঠিত
ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান, এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সংসদীয় আসন ঢাকা-১৭ এর জনগণের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে প্রধানমন্ত্রীর প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে উক্ত আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ১৫ মার্চ, রবিবার জারি করা এক পত্রের মাধ্যমে বিষয়টি জানানো হয়। ওই পত্রে বলা হয়, ঢাকা-১৭ আসনের জনগণের বিভিন্ন প্রশাসনিক ও জনসম্পৃক্ত কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
Posted ৯:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah