বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ০৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   168 বার পঠিত

তিন চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ছয়জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন: চীনা নাগরিক ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়াং (৪১), সান বেনহুয়া (৬৩); এবং বাংলাদেশি মো. ইফতেয়ার সিকদার (৩৩), মো. সোহাগ মিয়া (২৫) ও মো. দিদার (২৬)।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান, আশুগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

পরিদর্শক মো. রাখিবুল হাসান জানান, সোনারামপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই অবৈধভাবে সীসা কারখানা স্থাপন করে সেখানে উৎপাদন ও ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। ওই কারখানায় সীসা গলানোর ফলে পরিবেশে মারাত্মক ক্ষতি হচ্ছিল। কারখানাটি থেকে দেশের বিভিন্ন স্থানে সীসা সরবরাহ করা হতো।

অভিযানে কারখানাটি বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালত তিন চীনা নাগরিকসহ মোট ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

Facebook Comments Box

Posted ৪:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া