দুলাল মিয়া | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 203 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব আজ ২৫ জানুয়ারি তিলিকান্দি বাজারে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন। সন্ধ্যায় তার শশুরবাড়ীতে অনুষ্ঠিত জনসভায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনসভা শেষে তিনি বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন এবং এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মাওলানা জুনায়েদ ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি ‘খেজুর গাছ’ মার্কায় ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। তিনি উল্লেখ করেন, বিগত ১৭ বছর মানুষ তাদের ভোটাধিকার ব্যবহার করতে পারেনি, এবং নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে এলাকার উন্নয়নের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
তিনি আরও বলেন, “ভোট আমাদের দেশে একটি উৎসবের মতো। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা আনন্দমুখর পরিবেশে ভোট দিয়ে উৎসব উদযাপন করবেন।”
Posted ৪:২১ অপরাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah