মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা: আইজিপি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   84 বার পঠিত

থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা: আইজিপি

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ জনগণের সঙ্গে আস্থার সংকট দূর করতে প্রতিটি জেলার সদর থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে গড়ে তুলবে।

আইজিপি জানান, থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা রয়েছে, যাতে অভিযোগকারী প্রমাণ সাপেক্ষে দ্রুত বিচার পেতে পারেন। তিনি আরও বলেন, তদন্তের মান বাড়াতে ও উগ্র মৌলবাদ রোধে পুলিশের নজরদারী থাকবে।

আইজিপি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গণধর্ষণ, ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতার ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা হবে।

এছাড়া, আসন্ন ঈদে সড়ক, নৌ ও রেলপথে নিরাপত্তা জোরদার করা হবে, মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চুরি রোধে পুলিশ, হাইওয়ে পুলিশ ও র‌্যাব দায়িত্ব পালন করবে।

আইজিপি শেষ করেন, “আমরা জনগণের পাশে থেকে সর্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর। জনবান্ধন পুলিশ গড়তে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।”

Facebook Comments Box

Posted ৮:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া